ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সভায় বক্তারা: চিংড়ি চাষের প্রতিবন্ধকতা দূর করতে চাষীরা ঐক্যবদ্ধ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২২-৫-২০২৪ দুপুর ৪:৫৫

খুলনার পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। চিংড়ি চাষের বাঁধা ও প্রতিবন্ধকতা দূর করতে বুধবার সকালে সমিতির পৌর সদরস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিংড়ি চাষীরা বলেন, পাইকগাছা উপজেলা চিংড়ি চাষের জন্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার ঘের গুলোতে সারাবছর জুড়ে চিংড়ি, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির মৎস্য উৎপাদন হয়। প্রতিবছর এই উপজেলা থেকে মৎস্য সম্পদ হতে ৫ হাজার কোটি টাকার বেশি আয় হয়। বাগদা—চিংড়ি চাষের জন্য হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানকার জীবনমানের উন্নয়ন হয়েছে। সভায় বাগদা চিংড়ি চাষ যাতে আগামীতে অব্যাহত থাকাসহ চিংড়ি চাষ বন্ধের যে কোন ধরণের বাঁধা ও প্রতিবন্ধকতা দূর করতে চিংড়ি চাষীরা ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, চিংড়ি চাষী নির্মল মজুমদার, মনোহর সানা, আনোয়ারুল ইসলাম, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক আবু সাবাহ, সুনীল মন্ডল, আলহাজ্ব সাজ্জাত আলী সরদার, আলহাজ্ব মাহবুবুর রহমান, শওকত আলী মোড়ল, রেজাউল করিম, মোস্তফা গাজী, শামীম হোসেন, সায়েদ আলী মোড়ল কালাই, আজুবর মোল্লা, জাহাঙ্গীর আলম, নূরুজ্জামান, মুজিবর রহমান ও বাবু দফাদার। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান