ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ২:২৭

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রার্থীর। গত মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা ও  উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজের জামানত বাজেয়াপ্ত হয়। 

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫১ টি ভোট কেন্দ্রে মোট ৮৩ হাজার ৩৯টি ভোট পড়ে। সেখানে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু (আনারস) ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু (মোটর সাইকেল) ১৪ হাজার ৬৯৩ ভোট পেয়ে পরাজিত হন। এর মধ্যে এম কফিল উদ্দিন (ঘোড়া) ৬ হাজার ৬৭৮, আহসান হাবিব রানা (দোয়াত কলম) ৬ হাজার ৫৯৭ এবং স.ম আল মামুন সবুজ (কাপ-পিরিচ) ২ হাজার ২০২ ভোট পান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, নির্বাচনের নিয়ম অনুসারে প্রার্থী তার আসনে মোট প্রাপ্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এ কারণে ওই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির