ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীকে স্মার্ট ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে : কাওসার আমিন হাওলাদার


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৩:১১

 দুমকীকে আধুনিক, উন্নত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন  আসন্ন দুমকী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন  হাওলাদার। বুধবার  সন্ধ্যা ৭টায় উপজেলার লেবুখালি  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে খান মার্কেট এলাকায় আয়োজিত  এক নির্বাচনী বৈঠকে এ কথা বলেন তিনি। তিনি বলেন, শুধু কাগজে কলমে নয় বাস্তবে স্মার্ট হতে হবে।  লেবুখালি ৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা  কমিটির আহবায়ক মোঃ বশির উদ্দিনের  সভাপতিত্বে  বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাওলাদার  ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউরোপের দেশ মাল্টা আওয়ামীলীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন,পাংগাশিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক  এ্যাড.মজিবুর রহমান বাবু তালুকদার, স্থানীয়  সমাজ সেবক শাহিন ফরাজি প্রমুখ। এ সময় কাওসার আমিনের সমর্থনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার কয়েক  সহস্রাধিক  নারী ও পুরুষ বৈঠকে উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস