আক্কেলপুরে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানেটারি ইন্সপেক্টর শামছুন নাহারের প্রবাসে অবস্থানরত ছেলে সামিউল নাসিম সোনা (২৯) এর বিরুদ্ধে যশোর জেলার শফিকুল ইসলামের ২৪ লক্ষ ৫২ হাজার ৫’শ টাকা এবং ফরিদপুর জেলার রাকিব হোসেনের ২৬ লক্ষ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম এই বছরের ২০ মে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট এবং রাকিব হোসেন ১মার্চ আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ বরারব লিখিত অভিযোগ করেছেন। টাকার বিষয়ে সোনার মায়ের নিকট এসে প্রতিকার না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হতে হয়েছে শফিকুল ইসলাম ও তার পরিবারকে এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকি পেয়ে ফিরে যেতে হয়েছে ভুক্তভোগী রাকিব হোসেনকে।
স্যানেটারি ইন্সপেক্টরের প্রবাসী ছেলে সামিউল নাসিম সোনার সাথে ভুক্তভোগী শফিকুল ইসলামের ও রাকিব হোসেনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। চীন থেকে পণ্য দেওয়ার আশ^াস দিয়ে পণ্য না দিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই দুই ভুক্তভোগী।
খোঁজ নিয়ে ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত সামিউল নাসিম সোনা ফেসবুকে পরিচয় দেয় নাসিম ওভারসেস গ্রুপের মালিক হিসেবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ২০২১-২০২২ অর্থবছরে সামিউল নাসিম সোনার ব্যবসার ধরণ সরবরাহকারী দেখিয়ে একক মালিকানায় নাছিম কর্পোরেশন নামীয় একটি ই- ট্রেড লাইসেন্স নেওয়া রয়েছে। বিগত ২০২২ সালে অভিযুক্ত সোনার মা স্যানেটারি ইন্সপেক্ট শামছুন নাহারের বিরুদ্ধে উপঢৌকন না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকি দেওয়া সহ নানা অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল । অনেক এনজিও থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ না করার গুঞ্জন রয়েছে অভিযুক্ত সোনার বাবা আবু নাছিম মোঃ ফরহাদের বিষয়ে। তবে উপজেলার সোনামুখী ইউনিয়নের নিজ গ্রাম জাফরপুরে রয়েছে তাদের অভিজাত্যে পরিপূর্ণ দুইতলা বিশিষ্ট একটি বাড়ি।
শফিকুল ইসলামের লিখিত অভিযোগে দেখা যায়, এই বছরের ১৬ মে পণ্য ক্রয়ের জন্য অভিযুক্ত সোনা সিটি ব্যাংকের ঢাকা গুলশান শাখায় নাসিম কর্পোরেশন নামের হিসাব নম্বরে ২৪ লক্ষ ৫২ হাজার ৫ শত টাকা জমা নেন। তারপরেই যোগাযোগের সকল মাধ্যম থেকে ভুক্তভোগী শফিকুলের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেন।
অপর দিকে আরেক ভুক্তভোগী রাকিব হোসেনের থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে দেখা যায়, তার সাথেও ব্যবসায়ীক সম্পর্ক স্থাপন করে কয়েক দফায় টাকা নেন। পরে ভুক্তভোগীর ২৬ লক্ষ ২৪ হাজার টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তার সাথেও সকল যোগযোগ বিচ্ছিন্ন করেন।
ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমি আমার পাওনা টাকার বিষয়ে সোনার বাড়িতে গিয়ে কোন প্রকার প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। এরই ধারাবাহিকতায় আজ তার মা আগামী পনের দিনের মধ্যে টাকা পরিশোধ করবেন বলে ১০০ টাকার তিনটি ষ্ট্যাম্পে লিখিত এবং একটি চেক প্রদান করেছেন।
অপর ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, অভিযুক্ত সোনা ব্যবসার কথা বলে এবং কর্য নেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছে। টাকাগুলো নেওয়ার জন্য তার মায়ের কাছে গেলে উল্টা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেয়। পরে টাকা না পেয়ে ফিরে আসতে হয়েছে। বর্তমানে আমিও প্রবাসে আছি। সে এই রকম প্রতারণা আরো অনেকের সাথে করেছে।
এসকল বিষয়ে অভিযুক্ত সোনার মা স্যানিটারী ইন্সপেক্টর সামছুন নাহার কোন মন্তব্য করবেন না বলে জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের।
তার ছেলে সামিউল নাসিম সোনা বিদেশে অবস্থান করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, তাদের বিষয়ে আগের ওসি থাকা কালীন থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযুক্ত দেশে না থাকায় তেমন অগ্রগতি করা যায়নি তারপরও বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, টাকা আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ছেলের সাথে যোগাযোগ করে টাকাগুলো ফেরত দিবেন মর্মে অভিযুক্তের মা প্রতিশ্রুতি দিয়েছে। উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার
২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত
বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর
লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১
সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬
‘ঘরের সব ভেঙে শেষ করে দিছে, এখন আমাদের আর কিছুই রইল না’
পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা
বহুল প্রতীক্ষিত ইছালী-পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজ উদ্বোধন