ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনায় কমেছে করোনায় মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ১:৪৯

খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় খুলনার ডুমুরিয়ার মোনতাজ উদ্দীন সানা (৮০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তবে নগরীর বাকি চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭ শতাংশ।

তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৪২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, যার মধ্যে খুলনার ৩৩০টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১৮ জন, যশোরের ৪ জন এবং গোপালগঞ্জের ১ জন রয়েছেন।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা