নশরতপুর শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা বৃন্দাবন চন্দ্র গোস্বামী তিরোধান উৎসব উদযাপিত
কুমিল্লার লাকসামে গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সকালে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান নশরতপুর শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা বৃন্দাবন চন্দ্র গোস্বামী (বাউল গোসাই) তিরোধান অনুষ্ঠান জাঁকজমক পূর্ন ভাবে উদযাপিত করা হয়েছে।
জানা যায়, সূর্যউদয়ের পর থেকে রাধামাধব সেবা আশ্রমে দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ পদাচারনায় মুখরিত হয়ে উঠে। দিনব্যাপী অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ সমাগম হয়। শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সীমা নির্মল গোস্বামী তত্ত¡াবধানে অনুষ্ঠানে ভক্তবৃন্দ জৈষ্ঠ্যের তাপদাহের মধ্য দিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। দুপুর ১২ ঘটিকায় প্রবীন ভক্ত গীতা পাঠ করেন এবং লালমাই বেতার কেন্দ্রের জনপ্রিয় শিল্পী পরিক্ষীত বনিক এর ভক্তিমূলক গান পরিবেশন এর মধ্যদিয়ে আগত ভক্তবৃন্দগণ মুদ্ধ হন। বৈষ্ণববৃন্দ নেচে গেয়ে বৃন্দাবন চন্দ্র গোস্বামী (বাউল গোসাই) তিরোধান উৎসবকে মাতিয়ে তোলেন। অপরদিকে মন্দির কমিটি উত্তর পাশে বিশাল জায়গায় ভক্তবৃন্দের থাকার, অফিস ও প্রসাদ খাওয়ার জন্য ৩তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ শুরু করেছেন। সকল ভক্তবৃন্দের সহযোগিতা চেয়েছেন। এ ভবন তৈরি করতে প্রায় দেড় থেকে ২ কোটি টাকা লাগতে পারে জানিয়েছেন। দুপুরে হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও সভাপতি সীমা নির্মল গোস্বামী, সৌনক বন্দোপাধ্যায়, সহ-সভাপতি ডাঃ শচীন্দ্র কুমার দাস, সম্পাদক চন্দন কৃষ্ণ দাস, লাকসাম শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দূর্জয় সাহা, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র পাল সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম কমিটির সহ-সভাপতি ডাঃ শচীন্দ্র কুমার দাস বলেন, বাউল গোসাই তিরোধান অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে আমরা যেন আরো সুন্দর ও বিশাল আকারে অনুষ্ঠান করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ