উলিপুরে করলা চাষে অধিক ফলন দ্বিগুণ লাভে খুশি কৃষকেরা
কুড়িগ্রামের উলিপুরে করলা চাষে দ্বিগুন লাভ পেয়েছেন কৃষকেরা। বাম্পার ফলনে খুশি তারা। কম খরচে দ্বিগুন লাভে দিন দিন জনপ্রিয় হচ্ছে করলার চাষাবাদ। করলা চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে হাসি ফুটেছে। তারা সারাদিন করলা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সবজি চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৫২০ হেক্টর। এ পর্যন্ত অর্জিত হয়েছে ১২০ হেক্টর। এর মধ্যে করলার চাষ রয়েছে। জুনের মধ্যে লক্ষ্য মাত্রা অর্জিত হবে বলে জানান। এ ছাড়া করলা চাষিদের উপজেলা কৃষি আফিস থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া অব্যহত রয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা ক্ষেত পরিচর্যায় ও করলা উঠাতে ব্যস্ত সময় পার করছেন। ক্ষেত থেকে করলা উঠিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে দেখা যায়। বাজার দর ভালো থাকায় তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা বলেন করলা চাষে অল্প সময়ে অল্প খরচে দি¦গুন লাভ পাওয়া যায়। করলার চাহিদা বাজারে থাকায় বাজার দর বেশি বলে জানান তারা। তবে সার কীটনাশক সহ আন্যান্য প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় করলা চাষে ব্যায় বেশি হচ্ছে বলে জানান তারা। তারা আরও বলেন, এবারের বৈরি আবহাওয়ার করণে কিছু কিছু করলার ক্ষেত নষ্ট হয়েছে। তারপরেও যে সকল করলার ক্ষেত রয়েছে তাতে বাম্পার ফলনে খুশি কৃষকেরা।
উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া টাপুরকুটি এলাকার মতিয়ার রহমান জানান, এবারে তিনি ১০ শতক জমিতে করলার চাষ করেছেন। করলা বাজার জাত করা পর্যন্ত খরচ করেছেন প্রায় ৪ হাজার টাকা। আরও খরচ হবে প্রায় ২ হাজার টাকা। মোট খরচ হবে ৬ হাজার টাকা। এ পর্যন্ত করলা বাজারে বিক্রি করেছেন ১০ মণ। প্রতি মণ ১২০০ টাকা দরে বাজারে বিক্রি করে আয় হয়েছে ১২ হাজার টাকা। যে ভাবে করলা ধরেছে তাতে আরও ২০ মণ করলা হবে বলে জানান। যার বাজার মূল্য হবে প্রায় ২০ হাজার টাকা। মোট আয়ের আশা করছেন ৩২ হাজার টাকা। যা দ্বিগুনের চেয়ে বেশি লাভ।
এছাড়াও বিভিন এলাকার করলা চাষিদের মধ্যে মোকলেছুর রহমান, শহিদুর মিয়া, আজাহার আলী, জাহেরুল ইসলাম ও মজিত মিয়া সহ আরও অনেকে বলেন, এবারে করলার বাম্পার ফলন হয়েছে। তবে তীব্র তাপদাহের কারণে অনেক করলার ক্ষেত নষ্ট হয়েছে। তাছাড়া অল্প খরচে অল্প সময়ে দ্বিগুন লাভ করা যায় করলা চাষে। যে কারণে দিনদিন করলা চাষের প্রতি ঝুঁকছেন এলাকার কৃষকেরা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এবারে তীব্র তাপদাহের কারণে সবজি চাষে অনেক সমস্যা দেখা দিয়েছে। যে সকল করলার ক্ষেত রয়েছে তাদের সার্বক্ষনিক বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া অব্যহত রয়েছ বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন জানান, করলা চাষ একটি লাভজনক ফসল। এবারে তীব্র তাপদাহের কারণে কিছু কিছু করলার ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়া যেগুলো করলার ক্ষেত রয়েছে সে গুলোতে বাম্পার ফলন হয়েছে। সে সকল কৃষকদের উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া অব্যহত রয়েছে। করলার বাজারদর ভালো থাকায় কৃষকেরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি