চৌগাছায় গলায় ফাঁস দিয়ে বুদ্ধি প্রতিবন্ধি মিজানের আত্মহত্যা
যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে মিজানুর রহামন মিজান (৪৮) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধি আত্মহত্যা করেছে। সে উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার রাত ১১ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের স্বজন আরিফ হোসেন বলেন, এক দশকের বেশি সময় ধরে মিজানুর রহমান মিজান পাগল হয়ে যায়। বহু ডাক্তার কবিরাজ দেখিয়ে কোন ফল পাইনি। দিন রাত সারক্ষনই সে বাড়ি এমনকি চৌগাছা বাজারে ঘুরে বেড়াতো। শুক্রবার রাতে সে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ছেলেটি পাগল হয়ে ঘুরে বেড়াতো, অনেক চেষ্টা করেও আর ভাল হয়নি। শুক্রবার রাত ১১ টার দিকে জানতে পারি সে আত্মহত্যা করেছে। পুলিশের অনুমতি নিয়ে শনিবার বেলা ১১ টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরহুমের পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied