ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত ৩২ মণ ওজনের "লায়ন খুররম"


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৫-৫-২০২৪ বিকাল ৫:১

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে জয়পুরহাটের আক্কেলপুরে কোরবানির জন্য প্রস্তুত হয়েছে ৩২ মণ ওজনের একটি ষাড়। নাম রাখা হয়েছে লায়ন খুররম। খাবার, আকৃতি ও চলাফেরার কারণে হয়েছে এমন নাম। লায়ন খুররমের দাম হাকা হচ্ছে ২১ লক্ষ টাকা।

আক্কেলপুর পৌর এলাকার হাস্তাবসন্তপুর গ্রামে নিজ বাড়িতে গত ৫ বছর ধরে লায়ন খুররমকে পালন করছেন রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দীন চৌধুরী সিকান্দার। তার পালিত বৃহৎ আকৃতির সাদা কালো রংয়ের ষাড়টি নজর কেরেছে সকলের। ষাড়টি দেখতে তার বাড়িতে ভীর করছে অনেকেই।

ষাড়ের মালিক সিকান্দারের সাথে কথা বলে জানা গেছে, গত ২০১৯ সালের ৮ জানুয়ারি লায়ন খুররমের জন্ম হয়। সেই সময় থেকেই তিনি লালন-পালন করে আসছেন। বিশাল আকৃতির এই ষাড়টি ফ্রিজিয়ান জাতের। চলাফেরা ও আকৃতির জন্য নাম দেওয়া হয়েছে লায়ন খুররম। ষাড়টির উচ্চতা সাড়ে ৫ ফিট এবং ওজন প্রায় ৩২ মণ। এর জন্য সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লক্ষ টাকা।

গরুটির মালিক সিকান্দার বলেন, গরুটি আমি নিজে পালন করেছি। তাকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। কোরবানির জন্য গরুটি সম্পূর্ণ ভাবে প্র¯তুত আছে। কেউ কিনতে আগ্রহী হলে আলোচনার মাধ্যমে মূল্য কম বেশি হতে পারে।

গরুটি দেখতে আসা শিবলু নামের এক ব্যক্তি বলেন, খবর পেয়ে গরুটি দেখতে এসেছি। বিশাল আকৃতির একটি গরু এটি। দেখে অনেক ভালো লাগছে। আক্কেলপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে এবং শখের বসে অনেকেই গরু লালন-পালন ও বড় করেন। তাদের মধ্যে একজন সিকান্দার। তার পালিত গরুটি বিশাল আকৃতির।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা