বশেমুরকৃবি ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম পুনর্মিলন
নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তনীদের সংগঠন ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্তরে পায়রা উড়িয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দিন মিয়া। মৎস্যবিজ্ঞান অনুষদের গত ১১ টি ব্যাচের প্রায় ২০০ জন গ্র্যাজুয়েট তাদের পরিবার নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রশাসন ভবন চত্তরে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিশারিজ অনুষদের একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
পুনর্মিলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, রাষ্ট্র পরিচালনায় এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে এ অনুষদের শিক্ষার্থীরা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এ অ্যালামনাইবৃন্দ শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নসহ সকল ক্ষেত্রে সহযোগিতার হাত আরো প্রসারিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। নতুন কমিটিতে যারা আসবেন তাঁরা তাঁদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবনা ও প্রত্যয়গুলোর বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, পরিচালক (ছাত্র -কল্যাণ) প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, প্রক্টর প্রফেসর ড. ফারহানা হক, এবং অনুষ্ঠানের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আসলাম হোসেন শেখ। এছাড়াও বিভিন্ন ব্যাচের অ্যালামনাইগণ বিশ্ববিদ্যালয় জীবনের অম্ল-মধুর স্মৃতিচারণ করেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী আড্ডা ও ফটো সেশনের মাধ্যমে এ পুনর্মিলন অনুষ্ঠান সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ