সুবর্ণচরে বিধবা নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
নোয়াখালীর সুবর্ণচরে ৩সন্তানের জননী ৫০ বছরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ৷ উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে৷
রবিবার (মধ্য রাতে) আনুমানিক রাত ১টার দিকে রঙ মিস্ত্রি নিজামের বাড়িতে ডুকে তার বড় বোনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে৷ আটককৃত ব্যক্তি একই এলাকার ফয়জুল হকের ছেলে (সাবেক সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী) আলা উদ্দিন কালুর বড় ভাই মো. সেলিম উদ্দিন প্রকাশ সেলিম ভান্ডারি৷
ধর্ষণকৃত মহিলার ছোট ভাই রঙ মিস্ত্রি নিজাম প্রতিবেদককে জানিয়েছেন, শনিবার রাত ১টার সময় সেলিম ভান্ডারি তার বিধবা বোনের ঘরে ডুকে দেশীয় অস্ত্রের মুখে তার বোনকে জোরপূর্বক ধর্ষণ করে৷ তার বোনের কান্নাকাটি শুনে নিজাম তার কাছে জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত বলে৷
এঘটনায় রাত ২টার সময় সেলিম ভান্ডারি ভাই আলা উদ্দিন কালুকে সরাসরি অবিহিত করলে সেলিম ভান্ডারি নিজামকে হত্যার হুমকি দেয় এবং তার হাতে থাকা কাঠ নিক্ষেপ করলে নিজাম দৌড়ে বাড়িতে এসে তার বোনসহ স্থানীয় লোকজন ও ইউপি সদস্যসহ চরজব্বার থানার সেকেন্ড অফিসার মতিউর রহমানকে অবহিত করে৷
পুলিশ সকালে ঘটনাস্থলে এসে সরেজমিনে পর্যবেক্ষণ করে এবং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম থেকে অভিযুক্ত সেলিম ভান্ডারিকে আটক করেছ৷
ধর্ষণকৃত মহিলার প্রতিবেশী উম্মে কুলসুম প্রতিবেদককে জানিয়েছেন, তিনি এ ঘটনা শুনে তিনিসহ পার্শ্ববর্তী মহিলারা ঐ মহিলাকে দেখেছেন এবং ধর্ষণের আলামত লক্ষ করেছেন৷ তিনিসহ স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার পলাশ প্রতিবেদককে জানিয়েছেন, সেলিম ভান্ডারির ইতিপূর্বে একাধিক ঘটনা ঘটনার সাথে জড়িত। যৌন নিগ্রহের শিকার ঐ নারীরাও ভয়ে ও লজ্জায় মুখ খোলেননি৷ এহেন ঘটনার দৃষ্টান্ত শাস্তি দাবি করেছেন এলাকাবাসী৷
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চরজব্বার থানা পুলিশ৷
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার