রাঙ্গুনিয়ার শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের মানববন্ধন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের চিড়িং বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আদিবাসীর নেতা অনন্ত চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মে) সকালে উপজেলা সদরের ইছাখালি এলাকায় কাপ্তাই সড়কের পাশে এই কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ঐক্য পরিষদ রাঙ্গুনিয়া শাখা। মানববন্ধন শেষে সংগঠনটির উপদেষ্টা ক্যসিপ্রু মার্মার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এইসময় মাস্টার অনন্ত চৌধরীর বিরুদ্ধে অপপ্রচারে যে বা যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনার কঠিন হুঁশিয়ার দিয়ে বক্তব্য দেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
এছাড়াও বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, আওয়ামী লীগ নেতা মো. খাইরুজ্জামান , নুরু তালুকদার, মোহাম্মদ আলী তালুকদার, শিরিন আক্তার, আদিবাসী ঐক্য পরিষদ রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি উবামং মার্মা, সদস্য মংসা মার্মা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্যামাচিং মার্মা, আপ্রো মার্মা, ছাত্রলীগ নেতা রহমত আলী, মোহাম্মদ আহাদ প্রমুখ। মানববন্ধনে বাঙালি ছাড়াও শতশত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরফভাটার অবহেলিত বড়খোলাপাড়াকে শিক্ষা, সামাজিকতা, উন্নয়ন ও যোগাযোগে আধুনিকায়ন করতে অগ্রণী ভূমিকা রেখেছেন মাস্টার অনন্ত চৌধুরী। তাঁকে ঘিরে কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে বড়খোলাপাড়াকে সন্ত্রাসের জনপদ করতে চাই একটি মহল। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে উল্লেখ করে এই মহলকে চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন আন্দোলনকারীরা।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
Link Copied