ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় রিমাল সুন্দরবন উপকূলে নিরাপদে আশ্রয় নিতে মাইকিং


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৬-৫-২০২৪ দুপুর ৪:১৪

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রিমাল’ উপকূলে ধেয়ে আসার আশঙ্কায় যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত কয়রা উপজেলা প্রশাাসন। এজন্য উপজেলায় সকল ধনের প্রস্তুতি সম্পন্ন করে  কয়রা উপজেলা পরিষদের হলরুমে  দূর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরী সভা করেছে উপজেলা প্রশাসন।  খোলা হয়েছে কন্ট্রোল রুম। উপজেলা প্রশাসনের নির্দেশনায় মানুষ সচেতন ও নিরাপদে থাকার জন্য সুন্দরবন তীরবর্তী ও বিভিন্ন এলাকার সিপিপি, পুলিশ, কোস্ট গার্ড ও এলাকার মসজিদে মাইকিং করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারনে সোমবার সকাল থেকে  গোটা কয়রা  উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে সামান্য বৃদ্ধি পেয়েছে। ওভার ফ্লো ঠেকাতে এলাকাবাসি বেঁড়িবাধের উপর দিয়ে মাটি দিচ্ছে। জলোচ্ছ্াসে সবচেয়ে বেশী আতঙ্কে রয়েছে  উপজেলায় তিন লক্ষাধিক মানুষ। স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান প্রশাসন ও  নেতা কর্মীদের সাথে নিয়ে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় বিভিন্ন  ঝুঁকিপূর্ণ এলাকার পরিদর্শন ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন। মোংলা সমুদ্র বন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হলে আশ্রয় কেন্দ্রে যেতে জোর মাইকিং চলমান থাকলেও মানুষকে  আশ্রয় কেন্দ্রে যেতে দেখা  যাচ্ছে না।  উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ- জামান বলেন,উপজেলায় মোট ১১৬ টি সাইক্লোন শেল্টাসহ বিদ্যালয় গুলো  প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক বিষয় মনিটরিং করা হচ্ছে।ক্ষয় ক্ষতি পরিমাণ কমিয়ে আনতে নিরাপদ আশ্রয়ে আনতে মাইকিং চলমান আছে। পানিউন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে ঝুকিপুর্ণ বেড়িবাঁধ মেরামতের চেষ্ঠা চলছে। 

 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন