ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেড়িবাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৬-৫-২০২৪ বিকাল ৫:৫১

ঘূর্ণিঝড় রিমালের  প্রভাবে খুলনার উপকূলীয় কয়রা  ১০ টি পয়েন্টে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। এছাড়া  ৯টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুকিপূর্ণ হয়ে যাওয়ায় সেখানে জরুরী ভিত্তিতে মাটি ও জিও ব্যাগ দিয়ে মেরামত কাজ করা হচ্ছে। জানা গেছে, গত ২৬ মে (সোমবার)  দুপুরে নদীতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বাড়তে থাকলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালি (কোস্টগার্ড অফিস সংলগ্ন) , মাটিয়া ভাঙ্গা, ছোট আংটিহারা,চোরা মুখা, বড় আংটিহারা, খাসিটানা, জোড়শিং মহারাজপুর ইউনিয়নের পবনা, কয়রা সদরের হামখুড়ার গড়া, মদিনাবাদ লঞ্চঘাট বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। পরে উপজেলা প্রশাাসনের তত্ত্াবাধানে সেখানে দিনভর বাঁধ মেরামতে অংশ নেয় সাধারণ মানুষ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রিমেল উপকূলে আঘাত হানার  আগেই খুলনার নদ-নদীতে বিপদসীমার ৪-৫ ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। পশুর নদীতে পানি প্রবাহের বিপদ সীমা মাত্রা ১ দুই দশমিক ৪৫ মিটার। আজ তা বেড়ে হয়েছে ২ দশমিক ১৭ মিটার । খুলনার সবচেয়ে বড় নদী শিবসার স্বাভাবিক পানি প্রবাহ থাকে ১. দশমিক ৭৬।  এর বিপদ সীমা হল ১.৩৭ মিটার । আজ সেখানে প্রবাহিত হচ্ছে ২ দশমিক ৯৪ মিটার । কপোতাক্ষ নদীর বিপদসীমা ১.৯৫ মিটার আজ তা বিপদ সীমা ছাড়িয়ে ২.৪৭ মিটার এ পৌঁছেছে। শাকবাড়িয়া নদীর বিপদসীমা ২.১৭ মিটার সেখানে আজ বিপদসীমা অতিক্রম করে জোয়ার বৃদ্ধি পেয়েছে ২. ৩৯ মিটার। ফলে এখানকার অনেক এলাকা প্লাবিত ি হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের  চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, সোমবার দুপুরে জোয়ারের নদীতে অস্বাভাবিক ভাবে  পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের বেশ কয়েকটি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে পরে স্থানীয়দের সাথে নিয়ে পানি আটকাতে মাটি কাজ চলমান রয়েছে। রাতে জোয়ারে কি হয় আল্লাহই ভাল জানেন। এছাড়া চরামুখা, গোলখালি, ঘড়িলাল,কোবাদকসহ বেশ কয়েকটি বেঁড়িবাধ  জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সমাজ সেবক নিশিত রঞ্জন মিস্ত্রি জানান, ঘূর্ণিঝড় ও পূর্নিমার প্রভাবে নদীতে জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়ে কয়রার দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, কয়রা ও মহেশ্বরীপুরের ১০ টি পয়েন্ট  বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ - জামান জানান, নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য জোয়ারের পানি বৃদ্ধি হলেই বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। বেড়িবাঁধে উপর দিয়ে পানি প্রবেশ ঠেকাতে  মাটি ও জিও ব্যাগ দিয়ে বাঁধ উচু করা হচ্ছে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন