কোনাবাড়ীতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি গঠনের দেড় বছর পর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন ও সা: সম্পাদক নওফিল আজাদ রাফি স্বাক্ষরিত প্যাডে এ তথ্য জানানো হয়।
কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন জানান,ওয়ার্ড ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে রোববার (২৫ মে) ৭,১০,ও ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এর আগে গত বছর (১৯ অক্টোবর) এক বছরের জন্য ৮ ও ৯ নং ওয়ার্ডের আংশিক কমিটি গঠন করা হয়। মো.মেহেদী হাসান রায়হানকে সভাপতি ও মো. নাফিজ আহমেদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ৮ নং ওয়ার্ডের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ও ৯ নং ওয়ার্ডে মো.সজিব আহমেদ শাওন এবং হেলাল শেখকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
তিনি আরো বলেন,আগামী তিন মাসের জন্য মো.সাজ্জাদ হোসেন পাভেলকে আহবায়ক করে ৭ নং ওয়ার্ডে ১২ সদস বিশিষ্ট,১০ নং ওয়ার্ডে মো.শুভ আহম্মেদকে সভাপতি এবং মো.ইসমাইল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ও ১১ নং ওয়ার্ডে এস এম আলিফকে সভাপতি এবং মো.শাওন সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। বাদ রয়েছে (১২ নং) আর একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে কিছু সমস্যা রয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান করে নতুন কমিটি ঘোষণা করা হবে।
কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওফিল আজাদ রাফি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোনাবাড়ী থানা ছাত্রলীগ বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে কোনাবাড়ী থানা ছাত্রলীগ সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ