বিরামপুরে পুলিশ বক্স উদ্বোধন করলেন এসপি ইফতেখার
দিনাজপুর জেলা পুলিশের বিরামপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের আইনানুগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে থানা এলাকায় ‘পুলিশ বক্স ও বিট কার্যালয়’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে থানার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পলিপ্রয়াগপুর ইউপি’র দূর্গাপুর শালবাগান (ঢিবি) এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ বক্স ও বিট কার্যালয়ের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম)।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সব সময় জনগণের বন্ধু। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করি। পুলিশ বক্সটি থানা এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিরামপুর থানা পুলিশের আয়োজনে, উদ্বোধনকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, রহমত আলীসহ বিভিন্ন পদমর্যাদার অন্যান্য পুলিশ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied