নির্বাচন উপলক্ষে খানসামায় আনসার সদস্যদের ব্রিফিং ও প্রশিক্ষণ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৫৭টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পিসি- ৫৭, এপিসি-১১৪, পুরুষ-৩৮৪, মহিলা-২৫৭ জন সদস্যসহ সর্বমোট ৮০৭ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
নির্বাচনে ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন, প্রিজাইডিং অফিসারের নির্দেশনা সাপেক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যালট পেপার, ব্যালট বাক্সের নিরাপত্তা প্রদান। আনসার ও ভিডিপি প্লাটুনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী মালামাল সংগ্রহ ভোট পূর্ব, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন এবং প্রত্যাবর্তনকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সমন্বয় ও যোগাযোগ, প্রিজাইডিং অফিসারের সাথে নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত বিষয়ে ব্রিফিং প্রদান করেন ইউএনও।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন