ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জীবনের শেষ ছুটি নিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন কুয়েত প্রবাসী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ৩:৩১

মৃত্যুর আগের দিন স্ত্রী-সন্তানকে ফোনে বলেছিলেন ছুটি নিয়ে আসবেন দেশে। অবশেষে জীবনের শেষ ছুটি নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কুয়েত প্রবাসী কামাল উদ্দিন (৪৫) লাশ হয়ে ফিরলেন দেশে। কুয়েতে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার। এ ঘটনায় সিলেটের আরো দুজনের মৃত্যু হয়েছে। 

নিহত কামাল উদ্দিনের বাড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা এলাকায়। তিনি এই এলাকার হাসু মিয়ার ছেলে। বিবাহিত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়েসন্তানের জনক। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় কুয়েত থেকে মাগুরা নিজ গ্রামে পৌঁছে কামাল উদ্দিনের লাশ। লাশ পৌঁছার পর তার বােড়িতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয়স্বজনের কান্নায় বাড়ির আশপাশের বাতাস ভারি হয়ে ওঠে। এ সময় কামাল উদ্দিনের লাশ শেষবারের মতো এক নজর দেখার জন্য আত্মীয়স্বজনসহ এলাকার শত শত মানুষ ভিড় করেন। রাত ৯টায় মাগুরা বাজারে জামে মসজিদে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়‌।

উল্লেখ্য, গত শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে কুয়েতের একটি কৃষি খামারে অগ্নিকাণ্ডে তিনিসহ দগ্ধ হয়ে সিলেট বিভাগের আরো দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই খামারে মোট ২০ বাংলাদেশি শ্রমিক কাজ করতেন বলে জানা যায়।

গতকাল রাতে গোয়ালবাড়ী ইউপি সদস্য আবুল কাশেম দুলাল জানান, কামাল উদ্দিন ২৫-২৬ বছর যাবৎ প্রবাসে চাকরি করতেন। তার আয়-রোজগারে কোনোমতে চলছিল তাদের পরিবার। কিন্তু একটি অগ্নিকাণ্ড ছাই করে দিল তার পরিবারের সদস্যদের সকল স্বপ্ন। তার বাড়িতে এখন কান্নার রোল। মা ও স্ত্রী-সন্তানদের আর্তনাদে ভারি হয়ে উঠছে কামাল উদ্দিনের বাড়ি। বর্তমানে তার পরিবার চালানোর মতো আর কেউ নেই। তিনি এ সময় কুয়েত ও বাংলাদেশ সরকারকে এ পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হুসেন নিহত ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী