ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে শুদ্ধাচারের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৮-৫-২০২৪ দুপুর ৩:৫৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে শুদ্ধাচারের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সকাল সাড়ে ১০ টায় এ কর্মশালা শুরু হয়।ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এপিএ টিমের আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং এপিএ বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস। সঞ্চালনায় ছিলেন শাখা কর্মকর্তা মোঃ মশিউর রহমান।কর্মশালার উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্মার্ট কারিগর হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ভূমিকা পালন করতে হবে। টেকনোলজির সহায়তা নিয়ে সময়মতো এবং সততা ও দক্ষতার সাথে কাজ করে শুদ্ধতার দিকে কর্মকর্তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নিজের ট্র্যাপে নিজেই পড়তে হবে এমন ভুল করা থেকে সতর্ক থাকতে ভাইস চ্যান্সেলর কর্মকর্তাদের পরামর্শ দেন। আশা প্রকাশ করে তিনি বলেন, ১৮ কোটি মানুষের ৩৬ কোটি সুদক্ষ হাত বাংলাদেশকে একদিন বিশ্বে নেতৃস্থানীয় দেশে পরিণত করবে।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ