গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
গাজীপুরের কাশিমপুরে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে কাশিমপুরের লোহাকৈর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এঘটনায় কাশিমপুর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। উপ পুলিশ কমিশনার শামস মোহাম্মদ তোরাব আলী প্রেসব্রিফিং এ বলেন, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে লোহাকৈর এলাকায় এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কয়েক রাউন্ড গুলিসহ ০১টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ।উক্ত ঘটনায় কাশিমপুর থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় তিনি আরো বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত ৩ আসামী হলেন,পাবনা জেলার সুজানগর থানার রায়পুর গ্রামের মৃত খবির উদ্দিন ও আনোয়ারা বেগমের ছেলে মনির মোল্লা ওরফে মনি মোল্লা(৩৮), বগুড়া জেলার গাবতলী থানার মাঝিপাড়া গ্রামের মৃত লৈমুদ্দিন বক্স ও মৃত তছিরনের ছেলে মোঃ বাদশা প্রামানিক, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর গ্রামের মৃত মহির উদ্দিন ও জমিলা খাতুনের ছেলে মোঃ রশিদুল ওরফে আল আমিন(৪২)
তারা প্রত্যকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থেকে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কাজ করে আসছিল।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২