সুবর্ণচরে চাকুরীকালে ৩ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রকৌশলী পদে ৩ বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল আল মামুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
২৯ মে (বুধবার) বিকেল ৩ টায় উপজেলা হল রুমে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
৩ বছরের কর্মজীবন নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ আতিক উল্লাহ সুজন, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী নুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী, মোঃ ইকরাম হোসাইন, ল্যাব টেকনিশিয়ান, মোঃ দুলাল মিয়া, হিসাব রক্ষক, মোঃ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, মোঃ আব্দুর রহমান, মোস্তফা কামাল কাজল, মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহেল, মোঃ জসিম উদ্দিন, ফ্যাসিলেটর মোঃ আব্দুল আজিজ, হিসাব সহকারী, মোঃ আলমগীর হোসেন, কার্য-সহকারী মোঃ বেলাল হোসেন, ইলেকট্রিশিয়ান, মোঃ নুরুল হক, অফিস সহকারী, শাহীন আক্তার, অফিস সহায়ক, মোঃ মিজানুর রহমান, অফিস সহায়ক, মোঃ মজনু মিয়া, নিরাপত্তা প্রহরী, মোঃ জিয়াউর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সুবর্ণচরে প্রকৌশলীপদে মোহাম্মদ শাহজালাল ৩ বছর আগে যোগদান করে টেকসই উন্নয়নে ভূমিকা রেখেছেন, সড়ক, পোল কালভার্ট, ব্রিজসহ সকল প্রকল্প উন্নয়নকল্পে তিনি কখনো কাউকে ছাড় দেননি, যতটুকু সম্বব তিনি টেকসই উন্নয়ন, কাজের গুনগতমান ধরে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন, অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের তিনি সব সময় সহযোগিতা করৈছেন কাজ সম্পাদন না করা পর্যন্ত তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আগামিতেও সুবর্ণচরে টেকসই উন্নয়নে তার ভূমিকা থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রকৌশলী শাহজালালকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার