ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ও রাজ কা‍ঁকড়া।


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২০-৮-২০২১ বিকাল ৫:৩

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন ‍এবং একটি রাজ কাঁকড়া। শুক্রবার (২০ আগস্ট) সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার পূর্বে গঙ্গামতির শেষ পয়েন্টসংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদেকে খবর দেন তারা।

স্থানীয়রা জানান, মাছটির শীরের হালকা আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। ডলফিনটির পাশে একটি রাজ কাঁকড়াও রয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে এসেছিল।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, কুয়াকাটা সৈকতে জোয়ারের সাথে ডলফিন ও কাঁকড়াটি ভেসে এসেছে। এটা প্রায় ৮ ফুট লম্বা হবে। এর আগেও অনেক সময় বিভিন্ন ধরনের ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। ডলফিনটিকে নিরাপদ স্থানে যত্নসহকারে মাটিচাপা দিয়ে রাখা হবে।

উল্লেখ্য,  কুয়াকাটা সৈকতে এর আগে গত ৭ আগস্ট একটি গঙ্গা নদীর ডলফিন এবং তার একদিন পর ৯ আগস্ট দুটি ডলফিন ভেসে আসছিল।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা নতুন নয়। জেলেদের শতভাগ প্রশিক্ষণের মাধ্যমে ডলফিন সম্পর্কে অবগত করতে পারলে কিছুটা হলেও ডলফিনের মৃত্যু কমে আসতে পারে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সৈকতে যে ডলফিনটি ভেসে আসছে সেটা ইরাবতি ডলফিন আর যে কাঁকড়াটি দেখা গেছে সেটা রাজ কাঁকড়া। কাঁকড়াগুলো মূলত প্রজননের জন্য তীরবর্তী এলাকায় চলে আসে। তখন মারা গেলে ভেসে আসে সৈকতে। ডলফিনগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে এ ধরনের ডলফিন মাছ খেয়ে বেঁচে থাকে, তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও অনেক সময় ওদের মৃত্যু হয়। মৃত্যুর পর ওরা জোয়ারের তোপে সমুদ্রতীরে চলে আসে।

এমএসএম / জামান

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা