আপনাদের সব দুঃখ দুর্দশার কথা প্রধানমন্ত্রী জানেন: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় রিমালকে অত্যন্ত দক্ষতা ও পরিকল্পনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
বুধবার (২৯ মে) দুপুরে জেলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন প্রতিমন্ত্রী।
উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান।
প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালে আমাদের বেড়িবাঁধগুলো বিশেষ জায়গায় নষ্ট হয়েছে। এটি প্রধানমন্ত্রী অবগত আছেন। মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এখানে বিশুদ্ধ পানির সমস্যা। অনেক স্থানে লবণাক্ত পানি প্রবেশ করায় মানুষ কষ্ট পাচ্ছেন। আপনাদের সব দুঃখ দুর্দশার কথা প্রধানমন্ত্রী জানেন।
মহিববুর রহমান বলেন, আপনারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন। তিনি মানুষকে ভালোবাসেন এবং মানুষের জন্য কাজ করেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন।
এ সময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও ভোলার জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জাসান উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান