ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাকের জনপ্রিয়তা উল্লেখযোগ্য


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ২৯-৫-২০২৪ বিকাল ৫:৪১

আসন্ন ৫ জুন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে নির্বাচন করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা ঘুরে পর্যবেক্ষণ করা হয়েছে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাকের জনপ্রিয়তা উল্লেখযোগ্য। তিনি বিগত সময়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নবাবগঞ্জে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আসন্ন নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাইক প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রচার- প্রচারণা ও জনসমর্থনে  তিনি ব্যাপক আশাবাদী। তিনি বিগত সময়ে সৎ ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন।পুনরায় নির্বাচিত হলে তিনি তার নির্বাচনী এলাকার  অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার শতভাগ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাই ৫ জুন নবাবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ তাকে মাইক মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত  করবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। উপস্থিত জনসাধারণ ও মাইক মার্কার কর্মীসমর্থকবৃন্দ মাইক মার্কায় ভোট দিয়ে পুনরায় মোঃ আব্দুর রাজ্জাককে নির্বাচিত করতে  এলাকার জনগণকে বিশেষভাবে অনুরোধ করেন এবং দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট