সরকারি তোলারাম কলেজ : অধ্যক্ষ ‘ক্লাস টাইমে’ খেলেন জুয়া
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসের বিরুদ্ধে কলেজ চলাকালীন সময় জুয়া খেলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ বিমল চন্দ্র দাস কলেজের পিছনে অনেকখানি জায়গা বালুভরাটের নামে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আর হাতিয়ে নেয়া অর্থে তিনি তার ব্যাচের নারী কলিগদের নিয়ে স্টাফ রুমে বসে খেলেন জুয়া।
অধ্যক্ষের জুয়া ও সিগারেটের পার্টনার হলেন মুজিবুর, আনারুল ও বাসার। কলেজের সব ধরনের লাভজনক কমিটি ও ভর্তি কমিটির দায়িত্বে তিনি বসিয়ে দেন মুজিবগং ও নারী কলিগদের। অনেকটা নিয়ম করেই নারী কলিগদের ডেকে বলেন, আজ ত–মি আমার বাড়িতে থাকবে! ১৫-১৬ জন নারী-পুরুষ মিলে একেক দিন একেকজনের বাড়িতে আড্ডা বসান তারা। খাসী জবাই করে সারেন বার বি কিউ পার্টি।
এছাড়া, আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে পিপিআর অনুসরণ না করেই টেন্ডারে অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। কলেজে ব্যবহৃত মালামাল অকেজো দেখিয়ে ট্রাকনিক্যাল কমিটির মতামত না নিয়েই করে দেন বিক্রি। মালামাল বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে তা আত্মসাত করছেন। ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র দেয়ার নামে রিসিট না দিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।
বোর্ড থেকে নির্ধারিত টাকার পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মজিবর সিন্ডিকেটের মাধ্যমে একাডেমিক ক্যালেন্ডার ছাপানোর নামে টাকা ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে। এ সব অভিযোগের বিষয় অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রতিবেদক তাকে ভিডিও ফুটেজ আছে বললে তিনি বলেন, সেখানে কী টাকা দিয়ে তাস খেলি দেখা যায়? এরপর তিনি বলেন, আমাদের এখানে তাস খেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। এজন্য মাঝে-মধ্যে তাস খেলতে হয়।
এমএসএম / এমএসএম
নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগ; বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বার বার ভেঙে পড়ছে যাদুকাটা ব্রীজের গার্ডার
ধামরাইয়ে অবৈধ দেড় লাখ টাকার তামাক পণ্য ধ্বংস
অসহায় দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন গাসিক প্রশাসক
রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে
সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার
কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা, সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার
বিরামপুরে স্বর্ণ ডাকাতির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন
“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টুঙ্গিপাড়ায় ভূমিসেবা মেলা
মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে হবে মীর মোহাম্মদ হেলাল