আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মোজাম্মেল-মান্না-চুমকি
তৃতীয় ধাপে অনুষ্ঠিত আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচনে দুই বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে ২২ হাজার ২৩ ভোট ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক। বুধবার (২৯ মে) রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
এর আগে বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালেট পেপারের মাধ্যমে এই উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।উপজেলা ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটারেরর মধ্যে দোয়াত কলম প্রতীকের তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট এবং আনারস প্রতীকের কাজী মুজাম্মেল হক পেয়েছেন ৫৮হাজার ৮৩০ ভোট। এছাড়া নির্বাচন থেকে সরে যাওয়া মোটর সাইকেল প্রতীকের এম এ মান্নান চৌধুরী পেয়েছেন ৩৩০ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী সুগ্রীব মজুমদার দোলন (তালা) পেয়েছেন ১৯ হাজার ৯৭১ ভোট, মোহাম্মদ আবু জাফর (টিয়া পাখি) পেয়েছেন ৩০হাজার ৩৩৭ ভোট, সালাউদ্দিন সারো (টিউবওয়েল) পেয়েছেন ৬ হাজার ৬১৮ ভোট , এম এ মন্নান মান্না (চশমা) পেয়েছেন ৩১ হাজার ১৫৭ ভোট , সন্তোষ কুমার দে(বই) পেয়েছেন ৩ হাজার ৫৫৪ ভোট ও প্রদীপ দত্ত (মাইক) পেয়েছেন ২ হাজার ৩৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ৩১হাজার ১৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন এম এ মন্নান মান্না (চশমা)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মরিয়ম বেগম ২৩ হাজার ৪৮০ ভোট, পারভীন আকতার (কলস) ২৫ হাজার ৮২ভোট ও এডভোকেট চুমকি চৌধুরী (হাঁস) ৪৫ হাজার ৯৪০ ভোট পান। সবচেয়ে বেশি ৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হয় এডভোকেট চুমকি চৌধুরী।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী