ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে নিখোঁজ নারী প্রার্থীকে প্রীতিকে পাওয়া গেলো নারায়ণগঞ্জ কাঁচপুরে


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ২:১৪

 ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ নারায়ণগঞ্জ কাঁচপুরে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিজেদের হেফাজতে নিয়ে আসে। তাকে বিজয়নগর থানায় নিয়ে আসা হচ্ছে বলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি জানান, কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে। পুলিশের একটি টিম সেখানে গিয়েছে বলেও জানান তিনি। প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলে আসছিলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।  মঙ্গলবার (২৮ মে) দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সাথে ভিতরে কথা বলছিলেন। প্রায় ২০মিনিট পার হলেও বের হয়ে না আসায় ঐ  দুই সহযোগী ভিতরে যান। কিন্তু প্রীতিকে আর খুঁজে পাননি।  সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি অবগত করা হয়। পরে এ বিষয়ে থানায় জিডি করেন স্বামী মাসুদ খন্দকার। স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন। বেলা ১১টায় মাসুদ খন্দকার বলেন, বিজয়নগর থানা থেকে সকাল সাড়ে ৮ টায় জানিয়েছে আমার স্ত্রীকে তারা পেয়েছেন। তিনি নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানাতে আছেন। আমি গাড়ি নিয়ে সেখানে যাচ্ছি, এখন ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে আছি। কিভাবে কি হয়েছে গিয়ে জানাতে পারবো বলে জানান। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন