ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরের জয়নগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৩:২৫

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিটি ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজেটের উপর নির্ভর করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। সেক্ষেত্রে যে পরিষদের বাজেট বেশি হয়ে থাকে তার উন্নয়নমূলক কার্যক্রমও বেশি হয়ে থাকে।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব উজ্জ্বল হোসেন ।

বাজেট সভায় চেয়ারম্যান মিজান বলেন, সরকারি সকল উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়ন ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও মডেল ইউনিয়ন পরিষদ গড়তে শতভাগ ট্যাক্স আদায় নিশ্চিত করতে ইউপি সদস্য ও জনগণের প্রতি আহবান জানান তিনি। 

এসময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হেলাল উদ্দিন, ডিজিটাল উদ্যোক্তা মেহেদী আল ইমাম, দফাদার তমিজ উদ্দিন ও সকল গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার ৮২২ টাকা আয় এবং ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৬২৭ টাকা অর্থ ব্যয় দেখানো হয়েছে।

সেই সাথে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে ২ লাখ ৫১হাজার ১৯৫ টাকা উদ্বৃত্ত দেখিয়ে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব উজ্জ্বল হোসেন। 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ