টাঙ্গাইলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্যের প্রচারণা
টাঙ্গাইলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্যের প্রচারণার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। প্রচারাভিযানে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে, আদালত প্রাঙ্গণে, জেলা পরিষদ সংলগ্ন এলাকা'সহ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসমাগম এর স্থানে প্রচারাভিযানে ৩ হাজার পিস লিফলেট বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া এ প্রচার অভিযানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ রব জেল হক ও মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। এ প্রচার অভিযানের সমন্বয়কারী আজমীর ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্মের প্রতিনিধি মোঃ ইউসুফ আলী ও আখতার হোসেন 'সহ এ কার্যক্রমে সংশ্লিষ্টরা লিফলেট বিতরণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে আজমীর ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্মের সহযোগিতায় এলএন্ড এইচইপি ইনভাইট ইন অ্যাসিভমেন্ট অব ‘ইউনিভার্সেল হেলথ কভারেজ, টুওয়ার্ডস এসডিজি এন্ড স্মার্ট বাংলাদেশ’ বিষয়ে জনসচেতনতা তৈরীর কার্যক্রম হিসেবে ক্যাম্পেইনে লিফলেট বিতরণ করা হয়েছে। বিতরণকৃত লিফলেটে কমিউনিটি ক্লিনিক, মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি