ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ঘাসফুল ও আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে ইনসেপশন ওয়ার্কশপ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৪ দুপুর ৪:৩৪
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী প্রতিষ্ঠান ঘাসফুল ও আরডিআর বাংলাদেশ এর উদ্যোগে Extended Community Climate Change-Drought (ECCCP-Drought) Project বাস্তবায়নের লক্ষে একটি ইনসেপশন ওয়ার্কশপ ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার বেলা ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটির সার্বিক সহযোগিতা করেন পিকেএসএফ। উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফরিদ আহম্মেদ।
ঘাসফুল ও আরডিআরএস বাংলাদেশ এর ফোকাল পার্সন যথাক্রমে কৃষিবিদ কেএমজি রাব্বানী বসুনিয়া ও ড. একেএম সালাউদ্দিনের উপস্থাপনায় ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আফতাবুর রহমান জাফরী।
প্রকল্প বিষয়ে সার্বিক দিক তুলে ধরেন পিকেএসএফ এর (ECCCP-Drought) প্রকল্প ব্যবস্থ্যাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) জনাব রবিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কামরুল হাসান, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) জনাব হারুনুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব মাহমুদুল হাসান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলহাজ্ব বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম, ঘাসফুলের এলাকা ব্যবস্থাপক জনাব আনোয়ার হোসেন, (ECCCP-Drought) প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, ঘাসফুল ও প্রজেক্টের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মোঃ মানিক খাঁ, এবং ঘাসফুল ও আরডিআর বাংলাদেশ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কহিনুর ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত