নাগরপুরে নতুন রেকর্ড গড়ে চেয়ারম্যান হলেন সাবেক এমপির ছেলে জিৎ
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ। তিনি টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ সময়কালে গঠিত সশস্ত্র গেরিলা বাহিনী বাতেন বাহিনীর প্রধান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এর পুত্র। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং রাতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এতে জনসাধারণে চমক দেখিয়ে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ সমাজের জনপ্রিয় মুখ সালমান শামস জিৎ। টানা ১৫ বছর নাগরপুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল'কে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে হারিয়ে ভিন্ন রেকর্ড গড়েছেন তিনি।
সদ্য নির্বাচিত নাগরপুর উপজেলা চেয়ারম্যান সালমান শামস জিৎ বলেন, আমি প্রথমেই নাগরপুরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। কারণ তাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আমার বিজয় দ্বারা প্রমাণিত হয়েছে জনগণের শক্তিই হচ্ছে মূল শক্তি। আমি সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যেতে চাই। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদানে আমি ভূমিকা রাখতে চাই। যারা আমাকে নির্বাচনে সহযোগিতা করেছেন তাদের সকলের সাথে সমন্বয় করে উপজেলা পরিষদের সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিশেষে, নাগরপুরে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, নাগরপুর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে কে এম সালমান শামস জিৎ ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে আব্দুছ ছামাদ দুলাল পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট। এদিকে, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবি সহ ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিলো।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট