ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ১২:৫৬

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটি করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট দেরিতে অবতরণ করেছে। শুক্রবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজটি ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের সময় রানওয়েতে একটি শিয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখেন পাইলট। এমন পরিস্থিতিতে উড়োজাহাজ অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। এতে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি অবতরণ করে।

তবে বিষয়টি জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। পরে তিনি  বলেন, বিষয়টি বড় ধরনের কিছু না। দ্রুত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে গত মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর নোস হুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। ফলে রানওয়েতে পড়ে থাকা উড়োজাহাজটি সচল করার চেষ্টা করে বিফল হয় কর্তৃপক্ষ। পরে অচল উড়োজাহাজটি পার্কিং ইয়ার্ডে আনা হয়। প্রায় চার ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা