ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চন্দ্রঘোনায় ৫০ লিটার চোলাই মদ পাচার কালে শিশুসহ দুই নারী গ্রেফতার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ৩:১৪

 রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া এলাকা হতে শরীরে স্কচটেপ লাগিয়ে বিশেষ কায়দায় চোলাই মদ পাচার কালে শিশু সহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) রাতে চন্দ্রঘোনা থানার একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম লাভলী বেগম (২৯) এবং সাথে থাকা আরেক শিশু আসামী মুন্নি বেগম (১৬)। আসামী দুইজন পরস্পর বোন এবং তারা বান্দরবান এর আলীকদম উপজেলার বাসিন্দা। এছাড়া ঘটনার সময় আসামী লাভলীর কোলে তার শিশু সন্তানও ছিল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এস আই মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল থেকে উক্ত আসামীদের গ্রেফতার করে। এসময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা শরীরে মোড়ানো অবস্থায় ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বেশী দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলাই মদ নিয়ে যাচ্ছিল।

এদিকে উক্ত আসামীদের শুক্রবার (৩১ মে) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু