সাটুরিয়ায় নির্মানাধীণ ভবনে ঝুলছিল যুবকের মরদেহ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছানোয়ার হোসেন (৩৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ঘিওর এলাকায় আবুল বাশারের নির্মানাধীন পরিত্যাক্ত একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকার আবজাল হোসেনের ছেলে। সে শ্রমিকের কাজ করতো।
নিহতের বাবা আবজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তার ছেলে ছানোয়ার হোসেনের মোবাইলে ফোন আসে। এরপর সে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর রাতে বাড়ি ফিরেনি। সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছানোয়ারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। তবে তার দাবী কে বা কারা তার ছেলেকে হত্যা করে মরদেহটি ওই ভবনে ঝুলিয়ে রেখেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর