ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩১-৫-২০২৪ বিকাল ৬:৫৮

নওগাঁর ধামাইরহাটে ছোয়া বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তামাকের ক্ষতিকারক বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারি মিলন কুমার, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, সহকারি শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। আলোচনায় সভায় যত্রতত্র তামাকের ব্যবহার নিয়ন্ত্রন, খাবার হোটেল ও চায়ের দোকানগুলোতে জনসম্মুখে ধুমপান প্রতিরোধে আইন শৃঙ্খলা কমিটির অনুমোদন সাপেক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিভিন্ন স্কুলে অভিযোগ সাপেক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট পরিচালনা করা হবে বলে জানান ইউএনও আসমা খাতুন।
এলাকাবাসীর দাবী জন সম্মুখে ধুমপানের অবাধ ব্যবহার রোধ ও দোকানগুলোতেও শিশুদের বিড়ি-সিগারেট বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা