ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মসিকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন -মোঃ ইউসুফ আলী


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ১:৪৫

৬৮ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপুসল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জাতীয় ভিটামিন-এ প্লাস উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায়  নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।এ ক্যাম্পেইনের আওতায় সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫২১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস ৫৮ হাজার ৫৪৯ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।ক্যাম্পেইন উদ্বোধনকলে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যত নিশ্চিতে এ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো সর্বাত্মক প্রস্তুতি আমাদের রয়েছে। তিনি আরও বলেন, ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুকে ভিটমিন এ সমৃদ্ধ খাবার খাওয়ায় অভ্যস্ত করে তুলতে হবে। আমাদের দৈনন্দিন খাবারে যেসব ভিটামিন এ সমৃদ্ধ খাবার রয়েছে সেগুলো আমাদের খাদ্যতালিকায় রাখতে হবে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ