ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় এমপির সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ৪:৮

শনিবার সকালে হাতিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আবদুল মোতালেব ( এ এম) উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র  জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী চতুর্থ বারের ন্যায় এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে  সংবর্ধনা প্রদান করা হয় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মোঃ হাছান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক  উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্লাহ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী এমপি।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ