ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বিশ্বম্ভরপুরে ছুরিকাঘাতে ১জন খুন আহত ২


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ৪:১৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিন ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় জামাল মিয়ার ছেলে আইনুল হকের ছুরিকাঘাতে ১জন খুন ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ছুরিকাঘাতে স্বপ্না বেগম নিহত, মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগম গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহত পরিবার জানায়, শনিবার (১ জুন) সকাল ১০ঃ০০ ঘটিকায় তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে আইনুল হক ভিকটিমের উপর হামলা চালিয়ে শরিরের বিভিন্ন জায়গায় ধারালো ছুরি দ্বারা আঘাত করে।এসময় পালিয়ে যায় ঘাতক আইনুল হক। পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম স্বপ্না বেগম (৩৫) কে মৃত ঘোষনা করেন এবং অপর দুই ভিকটিম ২। মর্জিনা বেগম (৩০) ৩। ইয়াসমিন (২৬) এর শারীরিক অবস্থা আশংকা জনক হওয়া উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলে মর্গে পাঠিয়েছে বিশ্বম্ভরপুর থানার পুলিশ।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শ্যামল বণিক বলেন, এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামি গঠনার পর পালিয়েছেন।এ ঘটনায় যারা জড়িত অতিতারাতাড়ি আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ