ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বিরামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২-৬-২০২৪ দুপুর ৪:১২
‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিন্ত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (২ জুন) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে আলোচনা সভায় সমবেত হয় আমন্ত্রিত অতিথিবৃন্দ।
 
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের সভাপতিত্বে, সভায় তামাক ও মাদক সম্পর্কিত দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
 
সভায় বক্তারা বলেন, শতকরা ৮৫-৯০ ভাগ ফুসফুস ক্যান্সারের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তামাক দায়ী। আর এ জন্য সাধারণ মানুষকেও ধূমপানে নিরুৎসাহিত করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত