ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় ২০টি স্কুলের সততা স্টোরে দুর্নীতি দমন কমিশনের টাকা প্রদান


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-৬-২০২৪ রাত ১০:৪৩
চৌগাছায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরে নগদ ২ লাখ টাকা বিতরন করা হয়েছে। রোববার সকালে উপজেলা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অর্থ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, যশোর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জালাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন প্রমূখ। 
এ সময় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ওয়ালিউর রহমান, শাহিনুর রহমান, আব্দুল হালিম, গৌর চন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ১০ হাজার টাকা করে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরের জন্য মোট বরাদ্দকৃত  ২ লাখ টাকা বিতরন করেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

ধামরাইয়ে পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল, বিপাকে শিক্ষার্থীরা

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে