ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ২:১৯
মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ডভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালকসহ একজন যাত্রী নিহত হয়েছেন। 
 
সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  
 
দুর্ঘটনায় নিহতরা হলেন শিবালয় উপজেলার সদর ইউনিয়নের অটোরিকশার চালক মো: আমিনুর ইসলাম এবং ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
 
জানা যায়, সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আমিনুর ইসলাম ও যাত্রী রুবেল মিয়া নিহত হয়।
 
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান