ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জবি শিক্ষকদের মঙ্গলবার অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ২:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আগামী মঙ্গলবার ( ৪ জুন) সকাল ৮ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে। 

সোমবার (৩ জুন) শিক্ষক সমিতির প্যাডে সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যায়। বিজ্ঞপ্তিতে বলা আছে,  অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্রবেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আগামী মঙ্গলবার (০৪ জুন) সকাল ৮:৩০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবে।

উল্লেখ্য, এর আগে ২৬ মে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থ মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এই তিন দাবিতে আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু