ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পাকিস্তানে সেনাচৌকিতে হামলায় ৪ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ২:২৭

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আধাসামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও আট সদস্য। পাল্টা গুলিতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত ও আটজন আহত হয়েছে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, গতকাল সোমবার প্রথমে সন্ত্রাসীরা কোয়েটায় একটি সেনাচৌকি ও পরে তুরবতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এসময় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার-পাঁচ মিনিট গুলিবিনিময় হয়। এতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত আটজন। বিপরীতে আধাসামরিক বাহিনীর চার সদস্যও মারা যান। আহত হন অন্তত ছয়জন।

অন্যদিকে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ঘটায়।

এই ঘটনায় দুই সেনা আহত হয়। এসব হামলার ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

আইএসপিআর এক বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীরা এর আগে ৯ মে সেনাবাহিনীর ওপর দু'বার আক্রমণ চালিয়েছিল। এতে তিন সেনা নিহত হয় এবং পাঁচজন আহত হয়েছিল।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের