নাগরপুরে বেড়েছে আলু-পেয়াজ-রসুনের দাম, ক্রেতাদের অস্বস্তি
কোরবানি ঈদের আর দুই সপ্তাহ বাকি। ঈদকে কেন্দ্র করে এখন টাঙ্গাইলের নাগরপুর বাজারে বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করছে। এদিকে আসছে ঈদকে কেন্দ্র করে বেড়েই চলছে আলু, পেঁয়াজ এবং রসুনের দাম। কোরবানি ঈদের এসব পণ্যের চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিক্রেতারা। এতে অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। সোমবার (৩ জুন) নাগরপুর সদর কাঁচা বাজারে দেশি পেঁয়াজ ৮০ টাকা , লাল আলু ৫৫ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার দেশি আলু ৭০ টাকা, দেশি রসুন ২২০ টাকা, চায়না রসুন ২৬০ টাকা, ভারতীয় রসুন ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ১০ টাকা, রসুনের দাম ১০ টাকা এবং চায়না ও ভারতীয় আদা ২০ টাকা কেজি প্রতি দাম বেড়েছে।
এ প্রসঙ্গে বিক্রেতা আলতাব বলেন, এখন আর দাম কমার সুযোগ নেই। শুধু দাম বাড়বে। ঈদের আগ পর্যন্ত এমন দামই থাকবে। আরেক বিক্রেতা আজিম জানায়, কোরবানি ঈদের আগে চাহিদা বাড়ায় সাধারণত আদা, রসুন ও পেঁয়াজের দাম বেড়ে যায়। কয়েকদিন পর হয়তো আরো বেড়ে যাবে। বাজার করতে এসে সাধারণ ক্রেতা মো. মিজান বলেন, রসুনের দাম মনে হচ্ছে প্রতি সপ্তাহে ২০ টাকা করে বাড়ছে। বাজারের সঠিক তদারকি হচ্ছে না। আর হঠাৎ করেই আলু, পেঁয়াজের দাম বেড়ে গেলো। কোনো বিশেষ উৎসব থাকলে ব্যবসায়ীরা কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে দেয় এটা উচিত নয়।
এদিকে, এসব পণ্যের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম যেমন - বর্তমান বাজারে প্যাকেট পোলাও চাল ১৫৫ টাকা, খোলা পোলাও চাল ১১০ থেকে ১৪০ টাকা, চিনি (প্যাকেট) ১৪৫ টাকা, চিনি খোলা ১৩০ টাকা, মোটা মশুর ডাল ১১০ টাকা, চিকন মশুর ডাল ১৪০ টাকা, মাসকলাই ডাল ১৮০ টাকা, বুটের ডাল ১২০ টাকা, মুগ ডাল ১৬০ টাকা, খেসারি ডাল ১০০ টাকা, ছোলা ১০০ টাকা, বোতল সয়াবিন ১৬৭ টাকা লিটার, খোলা সয়াবিন সিটি সুপার ১৪৭ টাকা লিটার, খোলা সরিষার তেল ১৯০ টাকা লিটার, আটা প্যাকেট ৫০, আটা খোলা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied