ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও হাসপাতাল চিকিৎসা সেবায় হবে দেশ সেরা-রমেশ চন্দ্র সেন, এমপি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ৩:৪৬

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন ঠাকুরগাঁও হাসপাতালকে বাংলাদেশের সেরা একটি হাসপাতালে পরিনত করতে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। টেন্ডারে যে সব শর্তাবলী উল্লেখ থাকে সংশ্লিষ্ট ঠিকাদারকে সে সব শর্তাবলী অবশ্যই মানতে হবে। তিনি গতকাল রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, টেন্ডারে ভুয়া কাগজ দিয়ে আবেদনকারীদের চিহ্নিত করে তাদেরটা বাতিল করতে হবে। আমি যতদিন বেচে থাকবো এই হাসপাতালের জন্য কাজ করে যাব। এই হাসপাতালে রোগীদের অত্যাধিক চাপ থাকে। এই হাসপাতাল রংপুর বিভাগের এক নাম্বার হাসপাতাল রয়েছে। আমরা যাতে বাংলাদেশের ১০টি হাসপাতালের মধ্যে থাকতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারী হাসপাতালগুলোতে সরকারী বিধি মোতাবেক নীতি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বসবাস করতে হবে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। নতুন পরিকল্পনার আওতায় সদর অফিসগুলোতে বহি: বিভাগের সীমিত সুবিধাসহ ১০ম তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মিত করা হবে।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: সিরাজুল ইসলাম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: তৌহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: মো: তোজাম্মেল হক, সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার