ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণায় আলোচনা সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ৩:৪৭

নওগাঁর ধামাইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ৪টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করতে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে ১নং ধামইরহাট ইউনিয়ন, ৩নং আলমপুর, ৪নং উমার ও ৬ নং জাহানপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জনপ্রিয় নারী নেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এ.টি.এম বদিউল আলম, ওসমান গণি, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, ইসমাইল হোসেন মোস্তাক, মোসাদ্দেকুর রহমান, আলহিল মাহমুদ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, খুরশিদা পারভীন, লুৎফর রহমান, অনুষ্ঠানের মাল্টিমিডিয়ায় বাল্য বিবাহমুক্ত স্মার্ট পরিবারের চিত্র উপস্থাপক ওয়ার্ল্ড ম্যানেজার মানুয়েল হাসদা, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগি, রোজলিন মিতু কোড়াইয়াু, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আকতার সুরভী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, কাজী সমিতির সভাপতি কাজী মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অতি শ্রীঘ্রই  ৪টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করা হবে এবং পরবর্তী ইউনিয়নগুলোকে এর আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে  ইউএনও আসমা খাতুন জানান। সবশেষে ইউপি চেয়ারম্যান নিকট স্মার্ট বাংলাদেশ গড়তে ৪জন ইউপি চেয়ারম্যানকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন তথ্য বোর্ড ও কাজীদেরকে অঙ্গীকারনামা বোর্ড হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন