টিলার মাটি কাটায় এক জনকে তিন লক্ষ টাকা অর্থদন্ড
চট্টগ্রামের ফটিকছড়িতে টিলার মাটি কেটে কৃষি জমি ভরাট করার অপরাধে রমজান আলী (৩৫) কে তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
যানা যায়, ৩ জুন (সোমবার) ভোর ৪.৩০ ঘটিকায় ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের চান্দপুর নামক স্থানে সহকারী কমিশনার ফটিকছড়ি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টিলা হতে মাটি কাটা এবং সেই মাটি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে রমজান আলী, পিতা- মৃত আবুল হোসেন, সাং- চান্দপুর (ওয়ার্ড- ৬), নারায়নহাটকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ১টি এক্সক্যাভেটর ও ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীয় অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩,০০,০০০/- (৩ লক্ষ টাকা) অর্থদন্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
উপর্যুক্ত অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড