ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরগুনায় বসত ঘরে আগুন, প্রাণ গেল পাঁচ বছরের শিশুর


সরোয়ার, বরগুনা photo সরোয়ার, বরগুনা
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ১২:৩১

বরগুনার তালতলীতে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জুনায়েদ নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। জুনায়েদের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছে তার বড় ভাই জুবায়ের (১৮)। পরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সোমবার (৩ জুন) রাত ৯টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুম্পা বিষয়টি জানিয়েছেন।জুনায়েদ নিশানবাড়িয়া ইউনিয়নের কালাম গাজীর ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে নিশানবাড়িয়া এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাই রাতের অন্ধকার দূর করতে ঘরটিতে কুপি জ্বালানো হয়। জুনায়েদকে একা ঘরে রেখে পরিবারের অন্য সদস্যরা বাহিরে ছিলেন। এসময় কুপি থেকে ঘরে আগুন লাগে। এতে ঘরের মধ্যে আটকে পড়ে জুনায়েদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের মধ্য থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।

 

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা