সুবর্ণচরে রিমেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি।
উপজেলা নির্বাহী অফিসার ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং ঘূর্ণিঝড় রিমেলে ৫নং চর জুবিলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়া দেখা দিলে পর্যাপ্ত ডায়রিয়ার ওষুধ মজুদ আছে বলে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আশ্বাস দেন। তিনি বলেন আমি তাৎক্ষণিক ত্রাণের ব্যবস্থাও করেছিলাম।
এ সময় ৫নং চর জুবলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্ল্যা খসরু দাবী জানিয়ে বলেন, অত্র ওয়ার্ডের মুজিবনগর এলাকার পশ্চিম পাশে ভাঙ্গন কবলিত এলাকা রিং বাঁধ দিলে সাধারন মানু্ষ জোয়ারের পানি থেকে রক্ষা পাবে এবং ফসলের ক্ষয়ক্ষতি হবে না।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব আল আমিন সরকারের সাথে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, ৫ নং চরজুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিবিশন বিডাব্লিউডিবি ( এস ডি), সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ এরিয়া ম্যানেজার আব্দুল হক চৌধুরী, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ অজি উল্লাহ,৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুর আলম, মায়া বেগম। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নারী ও পুরুষ সাংবাদিক প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার