করোনায় পেরুর মৃত্যুহার বিশ্বে সর্বোচ্চ
করোনা ভাইরাসে পেরুর সার্বিক মৃত্যু সংখ্যা সমন্বয় করায় দেশটির সরকারি হিসাবে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। এর ফলে দেশটি বিশ্বের যেকোন দেশের তুলনায় কোভিড-১৯ রোগে মৃত্যু হারের দিক থেকে সর্বোচ্চ স্থানে উঠে আসলো। খবর এএফপির।
পেরু সরকার জানায়, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া পরামর্শ অনুযায়ী মৃত্যু সংখ্যা সমন্বয় করায় পেরুতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৯ হাজার ৩৪২ থেকে বেড়ে ১ লাখ ৮০ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা সমন্বয় করায় পেরুতে বর্তমানে করোনাভাইরাসে মৃত্যু হার বিশ্বের যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। দেশটিতে এ প্রাণঘাতী ভাইরাসে প্রতি ১০ লাখে ৫ হাজার ৪৮৪ জনের মৃত্যু ঘটছে। এএফপির উপাত্ত অনুযায়ী, এর আগের হিসাবে পেরুতে প্রতি ১০ লাখে ২ হাজার ১০৩ জনের মৃত্যু ঘটায় দেশটি বিশ্বে ১৩তম অবস্থানে ছিল। পেরুর মোট জনসংথ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ।
এদিকে হাঙ্গেরিতে করোনাভাইরাসে প্রতি ১০ লাখে ৩ হাজার ৭৭ জনের মৃত্যু হওয়ায় দেশটি বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। পেরুতে এ পর্যন্ত ১৯ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং দেশটিতে এ ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী ভিওলাতা বার্মুদেজ বলেন, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পেরুর মৃত্যু সংখ্যা সমন্বয় করা হয়।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক